
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ ২৯ জুন ২০২৪ খ্রি: বিকাল ১৭:২৫ ঘটিকায় জীবননগর থানাধীন কালা গ্রামস্থ জনৈক মোঃ সেলিম এর বসত বাড়ীর পিছনে ধোপাখালী টু জীবননগরগামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ মতিয়ার রহমান (৩০), পিতা-মোঃ আব্দুল, সাং-নতুনপাড়া (বিজিবি ক্যাম্পপাড়া), থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২৪ (চব্বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম