
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক দুইটি পৃথক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মোঃ শরিফুল ইসলাম এবং এসআই(নি:) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ ২৪ জুন ২০২৪ তারিখ বিকাল ১৫:৩০ ঘটিকায় জীবননগর থানাধীন শাখারিয়া গ্রামস্থ পীচ মোড় হতে আসামী ১। মোঃ রনি মিয়া (২০), পিতা-মোঃ নূর ইসলাম, সাং-শ্যামকুড় (নলবিলপাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ২৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং বিকাল ১৬:১০ ঘটিকায় অপর অভিযানে পুরাতন তেতুলিয়া ঈদগাহ ময়দান এর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হতে আসামী ২। মোঃ আঃ হাকিম (৩৪), পিতা-মোঃ মনোরুদ্দিন, সাং-মেদিনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২২(বাইশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম