
রিপোর্টার মো: মুজিবুর রহমান।
জাতীয় নির্বাচনে লড়বেন একজন সৎ ও বিপ্লবী তরুণ
জুলাইয়ে আন্দোলনে আহত হওয়া তরুণ যোদ্ধা নিলয় খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন।নিজ এলাকার মানুষের কাছে নিলয় খান একজন বিপ্লবী, নির্ভীক ও সৎ তরুণ হিসেবে পরিচিত।
সংগ্রামী রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা এই যুবক দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি, সংগঠন পরিচালনা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।মনোনয়ন সংগ্রহের পর নিলয় খান বলেন,
“আমি মানুষের রাজনীতি করি, ক্ষমতার নয়। জনগণের ন্যায়বিচার, শান্তি, শিক্ষা ও নিরাপত্তাই আমার মূল অঙ্গীকার।”
দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এনসিপি নেতারা জানান, নিলয় খান একজন পরিচ্ছন্ন ও উদ্যমী রাজনীতিকযার মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা রয়েছে।তার সংগঠনী দক্ষতা, মানুষের সাথে নিবিড় যোগাযোগ এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকার তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
স্থানীয় জনসাধারণও নিলয় খানের মনোনয়ন সংগ্রহকে সাধুবাদ জানিয়েছে।
তারা বলেন, নিলয় শুধু রাজনীতি নয়—মানবিক কাজেও সবসময় এগিয়ে থাকে।আন্দোলনের কঠিন সময়ে আহত হওয়ার পরও সে পিছিয়ে যায়নি; বরং আরও দৃঢ়তা নিয়ে সামনে এগিয়েছে।
দলের সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিতেই এনসিপি এবার নতুন মুখকে গুরুত্ব দিচ্ছে।এই ধারাবাহিকতায় নিলয় খানের মতো মাঠপর্যায়ের জনপ্রিয় তরুণদের মনোনয়ন দেওয়া হবে বলে দলীয় নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিলয় খানের মতো কর্মীবান্ধব নেতৃত্ব ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।তার সাহস, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে তরুণ সমাজের মাঝে বিশেষ গ্রহণযোগ্যতা দিয়েছে।
নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যে সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
তারা আশা করছেন এই তরুণ নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে এলাকায় উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে।
আগামী নির্বাচনে নিলয় খান মনোনয়ন চূড়ান্ত পেলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবেএমনটাই ধারণা স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের। দলের পক্ষ থেকেও তাকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে।
মনোনয়ন সংগ্রহের মাধ্যমে নিলয় খান জাতীয় রাজনীতির নতুন এক অধ্যায়ে প্রবেশ করলেন।
এখন অপেক্ষা দলের চূড়ান্ত সিদ্ধান্তের।
তবে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা ইতোমধ্যে তাকে সম্ভাবনাময় প্রার্থীদের সারিতে এগিয়ে রেখেছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম