
(০৯ জুলাই ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, সংগীয়, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ)/ নিরমল কুসার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে উক্ত তারিখ ১৩.৫৫ ঘটিকার সময় যশোর জেলার মনিরামপুর থানাধীন ৭নং খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামস্থ মোঃ হাবিবুর রহমান হাবি এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ হাবিবুর রহমান হাবি (৪৫), পিতা- মোঃ আমির আলী বিশ্বাস, মোছাঃ রহিমা খাতুন, সাং-হেলাজী, থানা- মনিরামপুর, জেলা-যশোর কে ৫০০ (পাচশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২,৬৬,০০০/- (দুই লক্ষ ছেষট্টি হাজার) টাকা সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৪,১৬,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) রাজেশ দাশ বাদী হয়ে যশোর মনিরামপুর থানায় এজাহার দায়ের করেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম