ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জৈন্তাপুরে দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ জৈন্তাপুর প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

জৈন্তাপুর উপজেলা দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়েএক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৮ জুন-২০২৪খ্রি: শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।দুর্যােগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরর সহযোগিতায় এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম লিয়াকত আলী।প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মো: শাহ আলম। কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান অনুষ্ঠান উপস্থাপনা করেন।সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইযা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ।কর্মশালায় বন্যা ও দুর্যোগ কালীন সময়ে নিরাপদে লোকজন কে সরিয়ে নিতে আশ্রয় কেন্দ্র স্থাপন, উদ্বার কাজ চালানো, ঝুকিপুর্ন এলাকা চিহৃিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহন, ক্ষতিগ্রস্থ মানুষর তালিকা তৈরী ও শুকনো খাবার বিতরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। পরে অতিথি বৃন্দ পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষি খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জৈন্তাপুরে দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত 

নিউজ প্রকাশের সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪