জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দূঘর্টনা

- নিউজ প্রকাশের সময় : ০৫:১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

চিকনাগুল উমনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সিলেট গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক মঈনুল হোসেন নিহত হয়েছেন।
সিলেট তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর ৮নং কুপ-সংলগ্ন নিজ বাড়ির সামনে জাফলং গামী ডিআই-পিক-আপ গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর উপ-ব্যবস্থাপক মঈনুল হোসেন প্রথমে গুরুত্বর আহত হন । স্থানীয় লোকজন তাকে উদ্বার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর অতিরিক্ত রক্তকরণের কারনে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
১৩ জুন-২০২৪খ্রি: বৃহস্পতিবার রাত ১২টার এই দূঘর্টনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের বাসিন্দা সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর উপ-ব্যবস্থাপক (সার্ভিসেস) মঈনুল হোসেন রাতে তিনি সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান গেইট থেকে বাড়ি যাওয়ার পথে জাফলং গামী একটি ডিআই পিক-আপ গাড়ি তার মোটর সাইকেল কে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলো যায়। বিকট শব্দ শুনে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন এসে মঈনুল হোসেন কে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। রাত ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) তিনি দূঘর্টনায় মঈনুল হোসেন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
এই ঘটনায় সিলেট তামাবিল সড়কের উমনপুর এলাকায় স্থানীয় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখেন।
















