জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ।

- নিউজ প্রকাশের সময় : ০৪:৩১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

চলতি বন্যায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বানভাসী মানুষ ও বন্যা আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১শে জুন) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উক্তো আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করতে আসেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা) হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ।এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে থাকা বয়োবৃদ্ধা ব্যাক্তি, পুরুষ, মহিলা, নবজাতক শিশুর মা সহ ছোট ছোট বাচ্চাদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন। পরে আশ্রয় নেয়া মানুষের সার্বিক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সিনিয়র সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যান শাখা,তথ্য ও অভিযোগ শাখা) জর্জ মিত্র চাকমা,সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ, সহকারী কমিশনার (ভুমি) জৈন্তাপুর মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ অন্যান্যরা। পরে স্হানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অন্যান্য বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসকের দেয়া রান্না করা খাবার পৌছে দেয়া হয়।















