ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত   

রিপোর্টার মো:মিশিকুল মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় পুনট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

১৫ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকায় পুনট বাজারে অনুষ্ঠিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার বিএনপির সাবেক সদস্য মোঃ মোজাফফর হোসেন

জেলা যুবদলের সদস্য এফতাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদস্য অধ্যক্ষ এম এ গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস সামাদ বাবু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীন, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশীদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই থানা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা বিএনপির সদস্য মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন।

সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে দলীয় নেতাকর্মীদের উপর মামলা-হামলা, জেল-জুলুম, নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন আওয়ামী সরকার যে একনায়কতন্ত্র সৃষ্টি করে দেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিলো, কথা বলার স্বাধীনতা হরণ করেছিলো সেটা ভুলে গেলে চলবেনা। দেশের জনগণের জন্য আমরা রাজনীতি করি তাই দেশের স্বার্থ সবার আগে। দেশের জনগণের টাকা যারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে তলানিতে রেখে গেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করতে হবে। আগামী নির্বাচনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার এস্তেহার বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করতে হবে।

আয়োজিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত   

নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪