ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক দল নেতার মৃত্যু

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় আহত ঝিনাইদহ জেলা শ্রমিক দলের নেতা ও সোনালী ব্যাংকের অফিসার রকিবুল আলম ওরফে রজব আলী মালিতা মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রজব আলী মালিতা সদর উপজেলার পানামী গ্রামের মৃত কোবাদ আলী মালিতার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে তিনি জুম্মার নামাজ পড়ার জন্য ঝিনাইদহের কাঞ্চননগরের বাসা থেকে বের হন। তিনি ঝিনাইদহ মাগুরা সড়কের শরিফুলের পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।এদিকে, বিএনপি নেতা রজব আলীর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক দল নেতার মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪