ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

টাঙ্গাইল ৬ আসনে ১৬ জনকে টপকে নৌকায় উঠলেন আহসানুল ইসলাম টিটু

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ১২:১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল ৬ আসনে ১৬ জনকে টপকে নৌকায় উঠলেন আহসানুল ইসলাম টিট

: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন প্রার্থীকে টপকে পুনরায় নৌকায় উঠলেন টাঙ্গাইল জেলা আ.লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে পুনরায় নৌকা প্রতীক তুলে দেওয়া হয় আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু এমপি’র হাতে।

আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন। নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হবে। ইনশা’আল্লাহ পুনরায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে।

এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে দুই উপজেলার আ.লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটার গণ। একই সাথে আহসানুল ইসলাম টিটু এমপি’কে অভিনন্দন জানিয়েছে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা।

উল্লেখ্য, ১৩৫, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার মোট ১৭ জন প্রার্থী আ.লীগ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল ৬ আসনে ১৬ জনকে টপকে নৌকায় উঠলেন আহসানুল ইসলাম টিটু

নিউজ প্রকাশের সময় : ১২:১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩