
শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ।
চুয়াডাঙ্গা সদরের তিতুদহে দু’পক্ষের সং*ঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক ব্যক্তি নি*হত হয়েছেন।
আজ শনিবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আ*হত হয়েছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
নি*হত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন নিহত হয়েছে বলে জেনেছি। বিস্তারিত জানতে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্রের খবর, টিসিবির কার্ড বা পন্য দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করতেছে
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম