ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত পাকিস্তানে।

ফাহারিয়া ইসলাম মুন (অনলাইন বুড়ো প্রধান)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯০ জনের বেশি আহত হয়েছেন। রোববার প্রদেশের নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার টি ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

দেশটির এই মন্ত্রী আরও বলেন, প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত পাকিস্তানে।

নিউজ প্রকাশের সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩