ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী কন্যা।

রিপোর্টার ফাহারিয়া ইসলাম (মুন)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী কন্যা।

রিপোর্টের ফাহারিয়া ইসলাম মুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী মেয়াদে পাঁচ বছরের জন্য বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হবেন সায়মা ওয়াজেদ পুতুল।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. সায়েমা ওয়াজেদ পুতুলকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন ড. সায়েমা ওয়াজেদ পুতুল।এর আগে, গত ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ পদে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। তিনি ৮-২ ভোটে পরিচালক নির্বাচিত হন।সে সময় নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ার খবর জানান সায়মা ওয়াজেদ। তিনি বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করায় আমি ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানাই। আমাদের অঞ্চলের জনস্বাস্থ্যে অবদানের জন্য আমি বিদায়ী পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী কন্যা।

নিউজ প্রকাশের সময় : ০৫:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪