ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন: যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্রিফিংয়ের সর্বশেষ অবস্থান তুলে ধরার সময় তার এই বক্তব্য প্রকাশ করা হয়।

মানবাধিকার লঙ্ঘন কারীদের জবাবদিহি করতে হবে বলে আবারো উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেছেন, ‘বিস্তৃতভাবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নীতিকে সমর্থন করে; তবে আমি এখানে কোনো রাজনৈতিক প্রার্থী বা দল বনাম অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করতে আসিনি।’

প্যাটেল বলেন, ‘এটি আমাদের অনেক আশা যে বাংলাদেশ সরকার এই নিবন্ধ এবং ভিডিওর বিষয়বস্তু (র্যা বের উপর ডয়চে ভেলের ডকুমেন্টারি) খতিয়ে দেখবে।’ তিনি জানান যে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুসারে, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন।

প্যাটেল বলেন, ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশকে ১৬২ নম্বরে স্থান দিয়েছে, যা আগের বছরের তুলনায় অবস্থান ১০ কমেছে।’ তিনি বলেন, ‘আমরা এই আইন সম্পর্কে আমাদের উদ্বেগ বেশ স্পষ্ট করে উল্লেখ করেছি। একটি মুক্ত সংবাদপত্র এবং একজন সচেতন নাগরিক যে কোনো জাতি এবং এর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।’

প্যাটেল বলেছে যে তারা বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরো গভীর করতে চায় এবং অপেক্ষা করছে। সে কারণেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন।

বেদান্ত প্যাটেল আরো বলেন, ‘আমরা আবারো সামগ্রিকভাবে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর করার অপেক্ষায় রয়েছি।’ সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন: যুক্তরাষ্ট্র

নিউজ প্রকাশের সময় : ০৬:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩