সংবাদ শিরোনাম ::
ডেমরায় আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

রিপোর্টার আলমগীর হোসেন
- নিউজ প্রকাশের সময় : ০৮:০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

ঢাকার ডেমরায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৫ ইউনিট যোগ দিয়েছে।ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস।
















