ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ড. ইউনূসের মামলা বিচারিক শুদ্ধাচার ও স্বাধীনতার অগ্নিপরীক্ষা: টিআইবি

মোঃ শিপন পাঠান (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলায় ন্যায়বিচার নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বানের কথা তুলে ধরে। সংস্থাটি বলছে, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা যেভাবে দেশে ও বিদেশে বিতর্কের জন্ম দিয়েছে, তাতে বিচারিক শুদ্ধাচার ও স্বাধীনতা অগ্নিপরীক্ষার মুখোমুখি। এ প্রেক্ষিতে বিচারিক প্রক্রিয়ার সর্বোচ্চ স্বাধীনতা ও শুদ্ধাচার নিশ্চিত করার বিকল্প নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কেউই আইনের ঊর্দ্ধে নয়, এই নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা সংশ্লিষ্টদের মনে করিয়ে দিতে চাই যে, প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। তাই বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে বিচার বিভাগ সর্বোচ্চ স্বাধীনতা ও শুদ্ধাচার নিশ্চিত করে নিয়ে তার কার্যক্রম পরিচালনা করেছে, এরূপ নিশ্চিত করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের ভেতরে ব্যাপক আলোচনা ও উদ্বেগের পাশাপাশি, বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও ড. ইউনূসের বিরুদ্ধে মামলার শুরু থেকেই একে হয়রানিমূলক বলে মত দিয়েছেন। একইভাবে রায় ঘোষণার প্রতিক্রিয়াও দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি। বিশ্বব্যাপী গণমাধ্যমে পুরো ঘটনাটিকে যেভাবে ভিন্নমত দমনের বা রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা অত্যন্ত বিব্রতকর।

সংস্থাটি বলছে, কোনো ব্যক্তিবিশেষকেই সংবিধান আইনের ঊর্ধ্বে স্থান দেয়নি। আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা ও বিচার হওয়া অস্বাভাবিক বলা অযৌক্তিক। বিচারিক সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে বিজ্ঞ আদালত ভুল করতে পারেন এবং এজন্যই আপিলসহ অন্যান্য সুরক্ষা সংবিধান নিশ্চিত করেছে। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে, উদ্দেশ্যমূলকভাবে আইন লঙ্ঘনের অভিযোগ এবং তার মাধ্যমে বিচারের নামে কোনো নাগরিককে হয়রানি করার অধিকার রাষ্ট্রযন্ত্রের নেই।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেছেন, আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এমন বক্তব্য দিয়ে চলমান বিতর্ক এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। সম্পূর্ণ প্রভাবমুক্ত ন্যায়বিচার সবার আগে। তাই আলোচ্য মামলাটিসহ সব ধরনের বিচারিক প্রক্রিয়াতেই দৃশ্যমান ও বাস্তব নিরপেক্ষতা, স্বাধীনতা ও শুদ্ধাচার নিশ্চিত করা জরুরি। এ কথা অস্বীকার করার সুযোগ নেই যে, রাষ্ট্রের অন্যসব প্রতিষ্ঠানের মতো বিচারিক প্রক্রিয়াও বিতর্কের ওপরে থাকতে পারেনি। ড. ইউনূসের মামলাকে কেন্দ্র করে বিচারিক প্রক্রিয়া যে অগ্নিপরীক্ষার সম্মুখীন, তাতে রাষ্ট্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে, এই প্রত্যাশা করে টিআইবি।

/এমএন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. ইউনূসের মামলা বিচারিক শুদ্ধাচার ও স্বাধীনতার অগ্নিপরীক্ষা: টিআইবি

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪