


রিপোর্টার ফয়সাল হোসেন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত প্যাডে এই কমিটি অনুমোদন হয়।কমিটি র সভাপতি হিসেবে শ্রী অর্নব কুমার শীর্ষেন্দু, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তহিদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিউর রহমান শান্ত কে দায়িত্ব প্রদান করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে তৃণমূলকে প্রাধান্য দেওয়া হয়ছে বলে মন্তব্য করেন সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত। আরো বলেন, জুলাই বিপ্লবের আগে থেকে ২০১৯ সাল থেকে ঢাকা জেলা উত্তর সবসময় রাজপথে অটল থেকেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বর্তমানেও যেকোনো অন্যায়, অনিয়ম, শোষণের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাবে ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর।আগামী শুক্রবার জাতীয় স্মৃতিসৌধ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম