ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ঢাকা স্টেশন মাস্টার ট্রেনের বিলম্ব কমাতে সব বিভাগ কাজ করছে

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের ১৩টি ডিপার্টমেন্টের সমন্বয়ে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেনের বিলম্ব কমাতে সব ডিপার্টমেন্ট কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।শনিবার (২২ জুন) ঢাকা রেলওয়ে স্টেশনের নিজ কক্ষে তিনি ঢাকা পোস্টকে এ কথা বলেন।ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় ট্রেনের বিলম্ব বেশি কেন জানতে চাইলে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই একটি ট্রেন ছাড়া ঈদ যাত্রায় এত বিলম্ব হয়নি। ১৩টি ডিপার্টমেন্ট কাজের সমন্বয়ে ট্রেন পরিচালনা করা হয়। সবার নজর একদিকে ছিল, আর সেটি হচ্ছে ভালোভাবে ট্রেন পরিচালনা করা। বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং পশ্চিমে নির্মাণ কাজ চলছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় রেলের অবকাঠামো নির্মাণ কাজ চলছে। ফলে বিভিন্ন জায়গায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ রয়েছে।ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ট্রেনে বিলম্বমৌলভীবাজারে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশঈদ শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষঢাকা স্টেশন মাস্টার বলেন, ঈদ শেষে স্ব স্ব কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরছে। এবার একটু দীর্ঘ ছুটি ছিল। বেসরকারি কর্মজীবী ও গার্মেন্টস কর্মীরা একটু দেরিতে ফিরছেন। আজ থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি পরিলক্ষিত হচ্ছে। দু-একটি ছাড়া বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় চলাচল করছে।তিনি বলেন, যাত্রীদের কথা ভেবে একটু বিলম্ব হচ্ছে। ধরেন একটি ট্রেনের ১০টি স্টেশনে যাত্রা বিরতি আছে। কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপে টিকিটধারী যাত্রীরা অনেক সময় উঠতে পারেন না। তারা তখন স্টেশন মাস্টারকে অবহিত করেন। সে ক্ষেত্রে অনুরোধে হয়ত প্রতিটি ট্রেন আরও দুই তিন মিনিট অপারেশনে বিলম্ব হয়। এছাড়া মেজর কোনও কারণ নেই বিলম্ব হওয়ার।ঢাকা রেলওয়ে স্টেশনের সকাল ৯টার শিডিউল বোর্ডের তথ্য অনুযায়ী, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ভোর ৬টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বেশ বিলম্বে সকাল ৯টায় ঢাকা স্টেশন ছাড়ে। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও দেরিতে আসায় সেটি সকাল ১০টা পর্যন্ত ছেড়ে যায়নি। দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সকাল ৯টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সকাল ১০টা পর্যন্ত ছেড়ে যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা স্টেশন মাস্টার ট্রেনের বিলম্ব কমাতে সব বিভাগ কাজ করছে

নিউজ প্রকাশের সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪