ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শবে বরাত উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে পাঠিয়ে নিরাপত্তা প্রত্যাশা প্রশাসনের কাছে  : সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিরাপত্তা ছাড়াই রাজপথে তারেক রহমানের পক্ষে ভোট চাইতে নামলেন শর্মিলা রহমান সিঁথি শেষ নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি পবিত্র শবে বরাতে শান্তি, রহমত ও মাগফিরাত কামনায় জাইমা রহমানের বার্তা জাইমা রহমানের সালাম নিন নতুন করে গড়বে দেশ, প্রজন্মের বাংলাদেশ, ভবিষ্যতের প্রধানমন্ত্রী গাংনী জামায়াত প্রার্থী নাজমুল হুদার নির্বাচনী প্রচারণা ও সংক্ষিপ্ত সমাবেশ মুন্সিগঞ্জ-১ শ্রীনগর সিরাজদিখান এমপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধানের শীষ প্রতীক নির্বাচনী প্রচার প্রচারণা।  দুর্নীতির শীর্ষে পল্লী বিদ্যুতের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ এরশাদ হোসেন ভূঁইয়া অবৈধ আয়, অনুমোদনহীন ভবন ও শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে

ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামের মনোনয়ন  

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

রিপোর্টার : রফিকুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামকে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছেন।

মনোনয়ন ঘোষণার সময় দলীয় নেতারা বলেন, অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম একজন শিক্ষাবিদ ও আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে বলা হয়,

“আমরা জাতির শাসক হবো না, সেবক হবো”—এই মূলমন্ত্রকে সামনে রেখেই জামায়াতে ইসলামী রাজনীতি করে যাচ্ছে। দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, যা ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক হিসেবে জনগণের মাঝে পরিচিত।

অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নৈতিক সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি আরও বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা করার মানসিকতা নিয়েই নির্বাচন করছি।”

স্থানীয় নেতাকর্মীদের মতে, ঢাকা-৩ আসনে অধ্যক্ষ শাহীনুর ইসলামের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি মোহাম্মদ টিটু-এর সৌজন্যে প্রস্তুত করা হয়েছে।ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামের মনোনয়ন  

নিউজ প্রকাশের সময় : ০৬:২১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬