
রিপোর্টার রেশমা
নিজে কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এদিকে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েছিল ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতাই নেই : সারজিস
যারা লুকিয়ে ছিল, তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন: হান্নান মাসউদ
ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের জামায়াত-শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি।
এ সময় উপাচার্য বলেন, আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম