ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

তরমুজের উপকারিতা কি কি জেনে নিন  বীজ খেলে কী হয় 

রিপোর্টার ওয়াজ উদ্দিন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

তরমুজ খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছে। গ্রীষ্মের অন্যতম লোভনীয় ও সুস্বাদু ফল হলো তরমুজ। রসালোও সুমিষ্ট এই ফল যে কেবল খেতেই ভালো তা নয়, বরং এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। বিশেষ করে গরমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করে তরমুজ। আমরা সবাই তরমুজ ভালোবেসে খেলেও এর বীজ কিন্তু ফেলে দিই। অথচ এর বীজেরও রয়েছে অনেক উপকারিতা। যা জানা থাকলে এরপর থেকে আর তরমুজের বীজ ফেলে দেবেন না। চলুন জেনে নেওয়া যাক তরমুজ খাওয়ার পরএর বীজ ফেলে দেবেন না। কারণ তরমুজের বীজ আমাদের শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখে। উপকারী এই বীজে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায় যা কোষ্ঠকাঠিন্য থেকে হৃদরোগ পর্যন্ত অনেক শরীরিক সমস্যায় ভীষণ উপকারী। তবে এই বীজ সঠিক উপায়ে খেতে জানতে হবে।তরমুজের বীজে থাকে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান। যেমন প্রোটিন, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি-৯ এর মতো ভীষণ দরকারি উপাদান পাওয়া যায় তরমুজের বীজে। এখানেই শেষ নয়, আপনি যদি প্রতিদিন তরমুজের বীজ খান তবে আপনার সুগার লেভেলও থাকবে নিয়ন্ত্রণে। সেইসঙ্গে পেটের সমস্যা বা হজমের সমস্যা থাকলেও তা দূর করতে খেতে পারেন তরমুজের বীজ।তরমুজের বীজে থাকে প্রচুর ফাইবার। যে কারণে এই বীজ খেলে তা আমাদের সঠিক হজমশক্তি বজায় রাখতে সাহায্য করে। তরমুজের বীজ কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি থেকেও মুক্তি দিতে কাজ করে। নিয়মিত তরমুজের বীজ খেলে তা ত্বক ও চুলের উপকারেও বেশ কার্যকরী ভূমিকা রাখে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা তরমুজের বীজ খেতে পারেন। কারণ এটি চুল পড়ার সমস্যাও দূর করে সহজেই।তরমুজের বীজ কীভাবে খাবেন তরমুজের বীজ খাওয়ার জন্য আগে এটি খাওয়ার নিয়ম জানা জরুরি। সেজন্য আপনাকে প্রথমে বীজ শুকিয়ে গুঁড়াকরে নিতে হবে। এরপর সেই গুঁড়া প্রতিদিন দুধ, দই, ওটস, সালাদ বা আইসক্রিমের সঙ্গে মিশিয়ে খাবেন। এতে পেটের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনই শরীরের সার্বিক উন্নতি হবে। তাহলে এবার থেকে তরমুজের বীজ ফেলে না দিয়ে এভাবে খাওয়ার চেষ্টা করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরমুজের উপকারিতা কি কি জেনে নিন  বীজ খেলে কী হয় 

নিউজ প্রকাশের সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪