ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০২:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

সাক্ষাৎকালে জনাব তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কন্যা দিনা ইউনূসও এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, দুই পরিবারের সদস্যরা এক ঘণ্টারও বেশি সময় একসঙ্গে অতিবাহিত করেন। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সাক্ষাৎটি সম্পূর্ণ সৌজন্যমূলক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন জনাব তারেক রহমান। তিনি প্রথমে নিজ বাসভবনে যান এবং সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সেখানে প্রবেশ করেন। বাসভবনে প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হন।

রাজনৈতিক অঙ্গনে এই সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ সাক্ষাৎ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

নিউজ প্রকাশের সময় : ০২:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬