ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিন সন্তান নিয়ে মানবেতর জীবন শহীদ বাচ্চুর স্ত্রীর

মোঃ তোফাজ্জেল হোসেন গলাচিপা উপজেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

তিন সন্তান নিয়ে মানবেতর জীবন শহীদ বাচ্চুর স্ত্রীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন পটুয়াখালীর মো. বাচ্চু। বর্তমানে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শহীদ বাচ্চুর স্ত্রী। অনেকে সাহায্যের আশ্বাস দিলেও, কেউ এগিয়ে আসেনি। তাই সরাসরি সহযোগিতা ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছে ভুক্তভোগী পরিবারের।

শহীদ মো. বাচ্চু পটুয়াখালী সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম শারিকখালী গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হাওয়ালারের ছেলে। তিনি ঢাকার লালমাটিয়ার একটি কাটিং ফিটিং দোকানের একজন কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন।

সাম্প্রতিক সময়ে শহীদ মো. বাচ্চুর বাড়িতে গেলে তার পরিবারের অসহায় অবস্থা খুব কাছ থেকে লক্ষ্য করা যায়

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন বাচ্চু। মিছিলটি যখন মোহাম্মদপুরের আদাবর থানার সামনে যায় তখন পুলিশের ছোঁড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃ*ত্যুবরণ করেন।

শহীদ বাচ্চু ছিলেন দুই মেয়ে ও এক ছেলের জনক। বাবার মৃ*ত্যুর পর নির্জনা, মাসুমা ও মুন্নার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। উপার্জন না থাকায় অর্থনৈতিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন এই শহীদের পরিবার। ঠিক এই মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি ন্যায় বিচারের দাবি করছেন ভুক্তভোগী পরিবার।

বাচ্চুর বড় মেয়ে মাসুমা আক্তার বলেন, আমার বাবার চলে যাওয়ার পর আমাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কেউ নেই। আমি চাই, সরকারি বা স্থানীয়ভাবে যাতে আমাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। যাতে আমি আমাদের পরিবারের হাল ধরতে পারি।

স্বামীকে হারিয়ে এখন প্রায় মানসিক ভারসাম্যহীন শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম। সংসারের বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় তিনি বলেন, তিন সন্তানকে নিয়ে বর্তমানে খুবই কষ্টে জীবনযাপন করছি। অনেকে বলছে সাহায্যের কথা, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। শুধু জামায়াতে ইসলামী ২ লাখ টাকা দিছে, সেটা পাওনাদারদের পরিশোধ করছি। এই মুহূর্তে সরকারের সহায়তা ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব না। পাশাপাশি আমার স্বামীকে যারা মেরেছে, আমি তাদের বিচার চাই।

বাচ্চুর ভাই হুমায়ুন কবির বলেন, আমার ভাই হারিয়েছি, হাজার কান্না করলেও আমার ভাইকে ফিরে পাব না। আমার ভাবি এখন মানসিক ভারসাম্যহীন হয়ে ঘরে পড়ে আছেন। আমরা চাই আমার ভাইয়ের মেয়েকে একটা চাকরির ব্যবস্থা করে দিক, সে সংসারের হাল ধরুক। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি বলেন, আমরা বাচ্চু আকনসহ উপজেলার সব শহীদদের তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সরকারি সহায়তা এলে অবশ্যই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে চেষ্টা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন সন্তান নিয়ে মানবেতর জীবন শহীদ বাচ্চুর স্ত্রীর

নিউজ প্রকাশের সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪