
কবিতা
কবি মোঃ শফিউল ইসলাম
ঝড় উঠেছে দারুণ রোষে
কাঁপছি ভীষণ আপন দোষে
ঠাঁয় দাঁড়িয়ে দেখছি কেবল
ভাবছি কী সব আবোল তাবোল।
মনের বনে গহীন কোণে
উপড়ে শিকড় ঝড়ের তোড়ে
কোথা হতে উড়ে এলো
করলো যে সব এলোমেলো!
নাম বুঝি তার মায়াবতী
ভাবছিনা আর কী লাভ ক্ষতি!
আসুক তুফান আরো জোরে
প্রলয় তুলুক ব্যথার ঘরে।
সব ভেঙে করুক চুরমার
দিয়েছি মেলে হৃদয় সম্ভার
ভেঙেছে যে ঘর জুড়বে না আর
খুলবে না আর রুদ্ধ দুয়ার।
তুফান হোক আরো প্রবল
এই বাসনা মনেতে কেবল
আমার বুকের তুফান আজ
তারেও একটু ছুঁয়েই যাক।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম