দরিদ্র রোগীদের স্বার্থে চিকিৎসা ভিজিট ফি কমানোর দাবি

- নিউজ প্রকাশের সময় : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

রিপোর্টার:মোঃ সোরহাব
ফেসবুক থেকে নেওয়া
ইনসাব চাই
বর্তমান সময়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের কাছে রোগী দেখানোর ভিজিট ফি ৫০০ টাকা থেকে শুরু করে ৮০০, ১০০০ এমনকি ১২০০ টাকা পর্যন্ত হওয়ায় গরিব ও নিম্নআয়ের মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এমন বাস্তবতায় দেশের সচেতন নাগরিকদের পক্ষ থেকে ডাক্তারদের প্রতি মানবিক অনুরোধ জানানো হয়েছে—রোগী দেখার ৫ থেকে ১০ মিনিটের ভিজিট ফি ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে নির্ধারণ করার জন্য। এতে করে গরিব, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, একজন দিনমজুর বা স্বল্প আয়ের মানুষের পক্ষে একদিনের আয়ের সমপরিমাণ টাকা শুধু ডাক্তার দেখাতেই খরচ করা অত্যন্ত কষ্টকর। অনেক ক্ষেত্রেই অর্থের অভাবে রোগীরা চিকিৎসকের কাছে যেতে পারছেন না, ফলে রোগ জটিল আকার ধারণ করছে।
একজন ভুক্তভোগী রোগী বলেন,
“ডাক্তার দেখাতে ৮০০ টাকা লাগে শুনেই আর যাওয়া হয় না। ওষুধ কিনব কী দিয়ে?”
সচেতন মহলের মতে, চিকিৎসা একটি মৌলিক মানবাধিকার। চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতা থেকে গরিব রোগীদের বিষয়টি বিবেচনা করা জরুরি। ভিজিট ফি কিছুটা কমানো হলে রোগীর সংখ্যা বাড়বে এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—
“কতজন আমার সাথে একমত?”
সাধারণ মানুষ আশা করছে, দেশের চিকিৎসক সমাজ এই অনুরোধকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং গরিব রোগীদের পাশে দাঁড়াবেন।


















