
দর্শনায় দামুড়হুদা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এসময় শাপলা ক্লিনিককে জরিমানা ও অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরের শাপলা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার সাহা এই জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার সাহা গতকাল শাপলা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এসময় সেখানে একজন মেডিকেল ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। আর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোখলেছুর রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দর্শনা থানার অফিসার এসআই সোহেল ও সঙ্গীয় ফোর্স।দর্শনা শাপলা ক্লিনিকের অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মমিনুল ইসলাম বলেন, পিজিটি সার্টিফিকেট দ্বারা ইমার্জেন্সি অবষ্টিক কেয়ার (ইওসি) ১৯৯৭ সাল থেকে হয়ে আসছে। আমি সেই সার্টিফিকেটের মাধ্যমে অ্যানেস্থেসিয়া চিকিৎসা প্রদান করছি। কিন্তু সম্প্রতি সরকারি নতুন প্রজ্ঞাপনে কনসালট্যান্ট চিকিৎসক দ্বারা অ্যানেস্থেসিয়া চিকিৎসক হতে হবে। এ আইনে ক্লিনিকে জরিমানার পাশাপাশি চিকিৎসক নিয়োগ প্রদানের নির্দেশ দিয়েছে।ক্লিনিক মালিক জালাল উদ্দিন বলেন, আমার ক্লিনিকের কগজপত্র সবই ঠিকঠাক আছে। তবে নতুন আইনে একজন মেডিকেল ও একজন কন্সালট্যান্ট অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ করে কাগজপত্র দেখানোর কথা জানিয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম