ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

দর্শনায় চার কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক-২ 

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

দামুড়হুদার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় ৪ কোটি টাকা মুল্যের চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে দুই চোরাকারবারীকে। আজ বুধবার ( ৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)।ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে দর্শনা এলাকায় অভিযানে যাচ্ছিল একটি দল। এসময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। তখন ওই মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এর মধ্যে রেজাউলের কোমড়ের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের সামনে তাদের কোমড়ে জড়ানো বেল্টের ভেতর থেকে ওই চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪কোটি টাকা অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনায় চার কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক-২ 

নিউজ প্রকাশের সময় : ০৮:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪