ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

দামুড়হুদায় ট্রাকচাপায় কলেজছাত্র নি*হত, আহত সহপাঠী

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৮) নামের এক কলেজছাত্র নি*হত হয়েছেন। এসময় রাব্বি (১৮) নামে তাঁর সহপাঠী আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি*হত রাকিব উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। আহত রাব্বি একই গ্রামের আজিমুদ্দীনের ছেলে। তারা দুজনই দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ (ডিগ্রি) কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ রাকিবের লাশ উদ্ধার করে। আর রাব্বিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বন্ধু রাব্বিকে নিয়ে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন রাকিব। দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাটচালির সামনে পৌঁছালে একটি পাখিভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন তারা। এসময় পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃ*ত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রাব্বিকে আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের একজন নি*হত হয়েছেন। এছাড়া রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নি*হত রাকিবের ভাই শাকিব হাসান বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদায় ট্রাকচাপায় কলেজছাত্র নি*হত, আহত সহপাঠী

নিউজ প্রকাশের সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪