ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

দামুড়হুদা ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মী জখম

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ফেরার পথে ছাত্রদল ও যুবদলের ৫ নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। গতকাল রবিবার বিকেলে শহরের হাটকালুগঞ্জ এলাকার এলজিইডি ভবনের সামনে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতরা সবাই দামুড়হুদার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। তারা হলেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ (৩৪), দামুড়হুদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ও যুবদল নেতা জিয়াউর রহমান (৪০), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন (৩৫) ও পীরপুরকুল্লা গ্রামের যুবদল কর্মী সেলিম মিয়া (৩৫)।

হামলার প্রকৃত কারণ জানা না গেলেও কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, তাদের সাথে প্রতিপক্ষ একটি পক্ষের নেতাকর্মীদের মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ ছিল। সুযোগ বুঝে হামলা চালায় প্রতিপক্ষ ওই গ্রুপ। তবে, হামলাকারীদের নাম-পরিচয় জানায়নি আহত নেতাকর্মীরা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহতরা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যোগ দিতে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। র‌্যালি শেষে বাড়িতে ফেরার পথে হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছালে ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর মধ্যে দুইজনকে কুপিয়ে ও বাকি তিনজনকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে সেলিম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বাকিদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি জেনেছি। আমিসহ পুলিশ সদস্যরা আহতদের সঙ্গে কথা বলেছি। তারা হামলাকারীদের নাম-পরিচয় জানায়নি। আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আহতদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম শেষ করে দামুড়হুদায় ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। কে বা কারা, কি কারণে এই হামলার সাথে জড়িত তা খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদা ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মী জখম

নিউজ প্রকাশের সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪