
আজ ১৫ এপ্রিল ২০২৪ ইং তারিখে মনপুরা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আনসার ও ভিডিপি মহিলা প্রশিক্ষিকা অঞ্জলি রানী দাস। জনাব মোঃমোস্তাফিজুর রহমান বলেন মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়ন দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডার সকলেই মিলে আমরা মনপুরা উপজেলা আনসার ও ভিডিপি কে একটি মডেল আনসার ভিডিপিতে রুপান্তরিত করব এবং তিনি উপস্থিত সকল দলনেতা ও দলনেত্রীকে আশ্বস্ত করেন আনসার ও ভিডিপি'র সকল কর্মকান্ডে আপনাদেরকে যোগ্য করে তুলবো , আপনারা আপনাদের দায়িত্ব কে সবসময় শ্রদ্ধার সাথে পালন করবেন। তিনি বলেন মনপুরা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যতগুলো আনসার ও ভিডিপি ক্লাব আছে প্রতিটি ক্লাবকে সচল করে বাহিনীর কর্মকান্ডকে বেগবান করতে হবে। জয় বাংলা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম