ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুইশতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

ঈদের এই আনন্দোৎসবকে আরো রঙিন করতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ দুইশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে ঝিনাইগাতী থানা এলাকায় এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া এসব খাদ্যসামগ্রীতে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল।বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মো. বছির আহমেদ বাদল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য জুয়েল, লিখন, মিলন, নয়ন প্রমুখ।রামেরকুড়া এলাকার রওশানারা বেগম বলেন, ‘এই পোলারা (ছেলেরা) ঈদ আইলেই, অনেক কিছু দেয়। এবার ঈদের মধ্যেও অনেকগুলো খাবার দিল। দোয়া করি, আল্লাহ তাগোরো ভালা করুক।’আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের থাকে নানান আয়োজন ও উৎসাহ-উদ্দীপনা। কিন্তু, সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের এই আনন্দ সেভাবে অনুভূত হয় না। সমাজের সেই অসহায়–হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবছরও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুইশতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

নিউজ প্রকাশের সময় : ০২:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪