ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

দুর্ঘটনা নিয়ে মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার ঠিক নয় : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা নিয়ে একটি মন্ত্রণালয়ের সফলতা ও ব্যর্থতা বিচার করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ সরকারের আমলে উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, একটু কি খবর নিয়েছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতগুলো অ্যাকসিডেন্ট হয়, কতলোক মারা যায়? গতকাল (২৮ মার্চ) সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেলো। এটা নিয়ে আপনি কী বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ব্লাস্ট হয়েছে, এটা হতেই পারে। এরকম অ্যাকসিডেন্ট হতেই পারে।

আরপিও সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায় কোনো প্রস্তাব এলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন হয়। আরপিও সংশোধনের যে প্রস্তাব সেটা গতকাল নীতিগতভাবে অনুমোদন হয়েছে। চূড়ান্ত অনুমোদন হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে চূড়ান্ত বলার সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের ভেটিং হওয়ার পর চূড়ান্ত হয়। চূড়ান্ত অনুমোদনে আপনারা যা শুনছেন তা নাও তো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্ঘটনা নিয়ে মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার ঠিক নয় : ওবায়দুল কাদের

নিউজ প্রকাশের সময় : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩