
চেকপোস্ট ডেস্ক:: গতকাল সোমবার বিকেলে শায়েস্তানগর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে ঐ অঞ্চলের ফারুক মিয়া ও তার ছেলে বিশাল সহ দুর্বত্তদের দুই দফা আক্রমণে গুরুতর আহত হন এবং তার বাম পায়ের হাটুর হাড় ভেঙ্গে যায়। আজ হবিগঞ্জ সদর হাসপাতালে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত অটোরিক্সা শ্রমিক মাসুক মিয়াকে দেখার জন্য আজ রাত ৮টায় ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, পোদ্দারবাড়ী অঞ্চলের সভাপতি আরব আলী, ইনাতাবাদ অঞ্চলের সভাপতি রইছ আলী, আলমবাজার অঞ্চলের সভাপতি জাহির মিয়া, সিনিয়র সদস্য মস্তো মিয়া, মিন্টু সূত্রধর, দপ্তর সম্পাদক শংকর শুক্লবৈদ্য, গণি মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, আছকির মিয়া প্রমুখ।
ঘটনা সূত্রে জানা যায় যে, ডায়াবেটিক হাসপাতাল থেকে ইনাতাবাদ দিকে নদীর পাড়ের ভাঙ্গা-চুরা রাস্তায় অটোরিক্সা শ্রমিক রিক্সা নিয়ে যেতে না চাওয়ায় তাকে দুই দফা আক্রমণ করে গুরুতর আহত করা হয়। হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দ আহত মাসুক মিয়ার সুচিকিৎসা ও আক্রমণকারীদের বিচার দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
চেকপোস্ট/এসবি
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম