সংবাদ শিরোনাম ::
দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ডাকাতি

দেওয়ানগঞ্জ প্রতিনিধি মো:জামাত আলী
- নিউজ প্রকাশের সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে জানাযায়,আজ ১৯.০২.২৪ ইং গত রাত আনুমানিক২:৩০মিনিটে কলাকান্দা গ্রামে রুহুল আমিন মাস্টার সাহেবের বাড়ি একদল ডাকাত বাহিনী ঘেরাও করে, এবং কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে, ঘরের ভেতর ডুকতে চাইলে বাড়ির লোকজন ঘরের ভেতর ডুকতে বাধা দিলে তাদের মেরে আহত করে এবং রুহুল আমিন মাস্টারকেও মেরে আহত করে বাড়ির স্বর্ণালংকার সহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় এক দুর্ধর্ষ ডাকাতি দল । রুহুল আমিন মাস্টার বলরামের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক । তিনি জানান , নগদসহ স্বর্ণালংকার মিলে প্রায় ৫০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল ।
















