দেওয়ানগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

- নিউজ প্রকাশের সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অস্থায়ী কার্যালয়ে ৩১ আগস্ট সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মো:সাখাওয়াত হোসেন সহ-সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আবু হানিফ (মিজান)যুগ্ন সদস্য সচিব, বাংলাদেশ গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রামু মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা।
মো:জামাত আলী সহ-সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ জামালপুর জেলা।
আরও উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক মো: শাহ কামাল মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।














