
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং রাজানগর ইউনিয়ন সিরাজদিখান, মুন্সিগঞ্জের বিএনপির সাবেক নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন রাজনগর ইউনিয়নের বিএনপি'র সম্মানিত নেতৃবৃন্দরা৷ ইউনিয়ন,জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উক্ত আলোচনা সভায় বক্তৃতা রাখেন৷
উক্ত দোয়া ও আলোচনা সভায় বিগত ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ইউনিয়ন নেতৃবৃন্দদের যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়৷ উক্ত বক্তৃতায় সকল বি এন পির নেতাকর্মী এবং সমর্থকদেরকে সকল ভেদাভেদ ভুলে এক হওয়ার আহবান করা হয়, সেই সাথে বর্তমান সরকারের পাশে থেকে সুন্দর এবং সভ্য বাংলেদেশ গঠনে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য উদ্ভুদ্ধ করা হয়৷ পরিশেষে সবার জন্য দোয়া এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়৷
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম