
ধর্ম বোঝে কর্ম করো
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
কেহ নহে পর মোরা
নহে কেহ আপন,
কর্মের তরে এসেছি মোরা
সৃষ্টি হয়েছে প্রীতির বন্দন।
কর্মের তরেই পরিচয় মোদের
কর্মের তরেই পথচলা,
কর্মের তরেই অভিমানের ভাষায়
হয় মোদের কথা বলা।
দায়িত্বরত গুরুজন রয়েছে যারা
তারাও রয়েছে মহা চাপে,
কিছুটা রাগ,কিছুটা ভালোবাসা
দায়িত্ব পালনে কথা বলে।
ধর্ম কখনও বলে তোমায়
কর্মে করো অবহেলা,
কর্ম ছাড়া অবহেলিত ধর্ম
দুঃখে-দুঃখে যাবে জীবন বেলা।
ধর্ম বলে কর্ম করো
সাজাও নিজের জীবন,
ধর্ম বোঝে করলে কর্ম
ধর্মে নাহি কোনো বারণ।
ধর্মকে যদি যাছাই করো পাবে
সঠিক কর্মের সন্ধান,
যেই কর্ম শুধু নহে কোনো কর্ম
আলোকিত করবে জীবন-বিধান।
আজ নেই সেই কর্ম,নেই ধর্মের শিক্ষা
তবুও কর্ম করছি অভিরল,
নাস্তিক্যবাদীদের শিখানো মতবাদে
উভয়কাল হবে মোদের বিফল।
সঠিক কর্মটা বোঝি না কেহ মোরা
কর্ম পরিচালনায় বকছি আবোল -তাবোল,
দায়িত্বহীন শ্রমজীবন ব্যর্থ মোদের
পারলাম না যাচাই করতে সঠিক কর্মের ফল।
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
শশারকান্দা, শাল্লা, সুনামগঞ্জ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম