ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন।

মেহেদুল ইসলাম গাজীপুর সদর প্রতিনিধি। 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।২৭ মার্চ, বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের মোকামটোলা এলাকার প্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নীচ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণবিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর শিক্ষার্থী সাথী (২৩) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ (১৯)। তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায়। তারা মোকামটোলা এলাকার আমেরিকাপ্রবাসী ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে এ দুর্ঘটনার পর ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে পাঠায়।নুরুল ইসলামের ভাতিজা জানান, সেহরীর সময় খবর পাই আমরা, চাচী সেহরী রান্না করতে উঠলে তখন হয়তো বিস্ফোরণ হয়েছে, আমরা এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে, একটা মোটর সাইকেল ছিলো ঘরে সেটিও বিস্ফোরণ হয়ে পুড়ে গেছে।শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধ সুফিয়া বেগমের শরীরের ৮০ শতাংশ ও নুরুল ইসলাম নান্নুর ৪৮ শতাংশ আল হাদী সোহাগের ৩৮ শতাংশ পুড়ে গেছে। তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ওই দম্পতির মেয়ে নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে।ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, ভোর রাত চারটার দিকে আগুনে দগ্ধ চারজন রোগী রিসিভ করা হয়, তিনজনের অবস্থা সংকটাপন্ন থাকায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, ফ্ল্যাটটিতে দুটি গ্যাস সিলিন্ডার ছিল, প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন।

নিউজ প্রকাশের সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪