নগরীর মিরাবাজারে যুবদলের ইফতার বিতরণ

- নিউজ প্রকাশের সময় : ১০:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদর্শনায় রোজাদার পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে নগরীর মিরাবাজার এলাকায় যুবদলের ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৮ মার্চ বিকাল ৫.০০ ঘটিকায় মিরাবাজার ইউনিট যুবদলের উদ্যেগে এ ইফতার বিতরণ করা হয় ।
রুবেল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ।
আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক কয়েস আহমদ, ইসহাক আহমদ, যুগ্ম সম্পাদক শহিদুদজ্জান সুমন, সহ সাধারণ সম্পাদক আহমদ শিপন, সহ সাধারণ সম্পাদক আফজন খান পাপলু সহ সাধারণ সম্পাদক শিমুল আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ফুরুক আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিনার আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সুমন আহমদ, সিলেট মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুক্তার আহমদ, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালাম ভূইয়া, আরমান আহমেদ, যুবদল নেতা করিম আহমদ, ফয়সল আহমেদ ,সপন আহমেদ প্রমুখ।















