ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন শাকিব খান

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি এ মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে এবার তিনি নতুন একটি তথ্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।নির্মাতা অনন্য মামুন শনিবার বেলা ১টার দিকে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি যা লিখেছেন তাতে যে তার ‘দরদ’ সিনেমার মাধ্যমে শাকিব খান নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছেন— এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।স্ট্যাটাসে অনন্য মামুন লিখেছেন, ‘গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দরদের নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, অডিয়েন্স,পরিচালক-প্রযোজক কেউই ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে।অনন্য মামুন আরও লেখেন, এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমো- এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা।আমার প্ল্যান কিন্তু বাংলা সিনেমার প্রোমোশন, শুধু দরদের প্রোমোশন না। একটা কথা পরিষ্কার করে বলছি— আমরা যা করছি সব কিছু একটা অনেক পুরনো একটা ইরানি ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, কোনো লোকাল বাংলাদেশি কোম্পানি আমাদের কাজের সঙ্গে যুক্ত না।এদিকে এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পেল শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার। এতে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব।সাইকো-থ্রিলারধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া টলিউডের পায়েল সরকারকে দেখা যাবে। খলনায়কের ভূমিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের তারকা শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলামসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন শাকিব খান

নিউজ প্রকাশের সময় : ০৫:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪