

সিজারের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতক সন্তানকে বিক্রি করেছেন মা কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে পিতার অভিযোগের ভিত্তিতে ওই শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উলিপুর থানা পুলিশ। বুধবার (৩ এপ্রিল) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের একটি বিব্রিতিতে জানা যায় এসব তথ্য মনারকুটি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শিরিনা সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ একটি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ খবর না নেয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য গত ২৬ মার্চ অজ্ঞাত স্থানে একমাত্র নবজাতক সন্তানকে বিক্রি করে দেয় শিশুটির মা। বিষয়টি নবজাতকের বাবা হাবিবুর জানতে পেরে বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে নবজাতক সন্তানকে ফিরে পেতে উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন থেকে ওই নবজাতককে উদ্ধার করে এবং এক লাখ টাকায় নবজাতককে কিনে নিয়েছিলেন তারা। পরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় এস্থানিয় পুলিশ সন্তানকে ফিরে পেয়ে দারুণ আনন্দিত তার বাবাসহ পরিবারের সবাই। এছাড়াও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিনের বিবাদ ছিল। সেটিরও মিমাংসা করে দেয়া হয়েছে বলে জানান উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম