ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

নবীগঞ্জে বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২) হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ (১) এর বিচারক মো. আজিজুল হক এ রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৯) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ (২৫)। রায় দেয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে দিবাগত রাতে ওই গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরীর বাড়ি থেকে তার মা ও স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রুমি বেগমের ভাই পরদিন নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব পায়। ২০১৮ সালের ১১ আগস্ট গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি শাহ আলম অভিযুক্ত দুইজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, যৌন চাহিদা পূরণ করতে না পেরে তারা এ হত্যাকাণ্ড ঘটায়। পরে ৩১ জনের সাক্ষীগ্রহণ ও দীর্ঘ বিচার কাজ শেষে আদালত সোমবার এ রায় দেন। রায়ে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ জানান, আসামি দুইজন কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শাশুড়ি ও বউকে আঘাত করে হত্যার সঙ্গে জড়িত ছিল। এ দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলার ৩২ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার এ রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীগঞ্জে বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

নিউজ প্রকাশের সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩