
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদকে বহিরাগত ও সন্ত্রাসী দ্বারা জোর পূর্বক পতদ্যাগে বাধ্য করার চেষ্টা এবং বিদ্যালয়ে আসতে বাঁধা প্রদানের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। এর আগে মানবন্ধনটি শ্যামগ্রামের প্রদান প্রদান সড়ক ও শ্যামগ্রাম বাজার প্রদক্ষীণ শেষে অত্র স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ করেন। মানববন্ধন শেষে এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ, ফারজানা আক্তার জিমি, নুসরাত জাহান, প্রভা ইসলাম প্রমুখ। এছাড়া মানববন্ধনে অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ স্যারের পদত্যাগের আন্দোলন করার জন্য একটি কুচক্রী মহল আমাদেরকে জোর করতেছে, ক্লাসের সময় ক্লাস বন্ধ করে বলে যে মোস্তাক স্যারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা কোন বহিরাগত সন্ত্রাসীকে শ্যামগ্রাম স্কুল অ্যান্ড কলেজে যায়গা দিব না, এই কলেজের শিক্ষার্থীরা ঠিক করবে কোন স্যার থাকবে বা না থাকবে। কোনো বহিরাগত সন্ত্রাসীকে ঠাই দেয়া হবে না। তাদের আধিপত্য বিস্তারের সুযোগ দিব না। তারা স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট করতে চেস্টা করতেছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম