নবীনগর বড়াইল ইউপি আওয়ামী লীগ নেতার মৃত্যু।
- নিউজ প্রকাশের সময় : ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

নবীনগর বড়াইল ইউপি আওয়ামী লীগ নেতার মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বড়াইল ইউনিয়ন আওয়ামী লাগের সিনিয়র সহ-সভাপতি, দলিল লেখক ও খারঘর গ্রামের প্রবীণ মুরব্বি এবং বর্ষীয়ান রাজনৈতিক আলী আজগর মোল্লা(আজগর মুরি) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন যাবত তিনি নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার মহুমের জানাজা শেষে খারঘর গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া -৫ সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জাকির হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
















