ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নরসিংদীতে ‘পলো বাওয়া’ উৎসব

নরসিংদী প্রতিনিধি-সাদ্দাম উদ্দিন রাজ 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামে শতবর্ষী খলিলাবাদ বিলে প্রতিবছরের ন্যায় এবারও সোমবার দিনব্যাপী ‘পলো বাওয়া’ উৎসবে মেতেছেন মাছ শিকারিরা।সোমবার(৪ মার্চ) দুপুরে খলিলাবাদ ঐতিহ্যবাহী বিলে গিয়ে দেখা যায়, এলাকায় বহু দূর দূরান্ত থেকে আসা শিকারিরা সকাল থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকযোগে হাজির হন। পলো নিয়ে বিলে নামার প্রস্তুতি নিচ্ছেন। শিকারীরা ঝাঁকে ঝাঁকে দল বেঁধে হৈ হুল্লোড় করে নেমেছেন খলিলাবাদ বিলে। উৎসবে কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব বয়োবৃদ্ধও রয়েছেন। হাজারো অধিক শিকারী পানিতে নেমে পলো, মাছ রাখার থলে নিয়ে কচুরিপানা সড়িয়ে হই হুল্লোড়ে মাছ শিকার ও উৎসব পালন করতে দেখা গেছে।উৎসবটি উপভোগ করতে সকাল থেকে সারাদিন নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরী ও শিশুরাসহ বয়োবৃদ্ধ সবাই বিলের পাড়ে উল্লাস করে আনন্দ উপভোগ করেন।মাছ শিকারী ও স্থানীয়রা জানান, শত বছরের বেশি সময় ধরে চলা খলিলাবাদ বিলে মাছ শিকারীরা পলো দিয়ে মাছ ধরে উৎসব চলে। প্রতি বছরই ফাল্গুন-চৈত্র মাসের কোন একদিনে এই উৎসব করে। উৎসবটিকে ঘীরে নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলার গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা-উপজেলার ২ হাজারো অধিক শিকারী প্রতি বছর এ উৎসবে অংশ নেয়। তবে বিলে পানি ও মাছের ওপর ভিত্তি করে বছরে দুইবারও উৎসব হয়। আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এসে এখানে মাছ ধরেছেন। নরসিংদীসহ বিভিন্ন জেলা উপজেলার শখের মাছ শিকারিদের এক একনামে দল রয়েছে। সেই দলের প্রধানরা মিলে সিদ্ধান্ত নেন একেক সপ্তাহে একেক বিলে মাছ শিকার করবেন। সেই ঘোষণা গ্রুপের অন্যান্য সদস্যরা ছড়িয়ে দেয় পরিচিতদের কাছে। এভাবেই নির্দিষ্ট দিনে সকাল থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকযোগে হাজির হয়ে পলো উৎসবে মেতে উঠেন তাঁরা।মাছ শিকারীরা জানান, উৎসবের দিন সকালে নিজ নিজ পলো, হাতাজাল, উড়ালজাল ও লাঠিজালসহ নানা ধরণের মাছ ধরার জিনিসপত্র নিয়ে বিলের পাড়ে গিয়ে সমবেত হন হাজারো শিকারী। ঘড়ির কাটায় নির্ধারিত সময় বেজে ওঠলেই সবাই মিলে এক সঙ্গে পলো নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ি। মাছ ধরে আনন্দ পাই। নিজ হাতে ধরা মাছ পরিবারের লোকজন নিয়ে মজা করে খাই।গাজীপুরের কাপাসিয়া থেকে আসা সাগর কাজী, মোতালিব, আহাম্মেদ আলী নামে ষাটোর্ধ্ব এক মাছ শিকারি বলেন, ‘আমি এসেছি গাজীপুর থেকে। ১৭ বছর যাবত প্রতি বছর এখানে আসি। এবারও এসেছি। মাছ পাওয়া না পাওয়া বিষয় না। সবাই মিলে আনন্দ করছি, হৈ হুল্লোড় করছি এটাই অনেক মজা খুব আনন্দ।’৬৫ বছরের বৃদ্ধ আলাউদ্দিন কাজী নামে একজন বলেন, ‘উৎসবে মাছ ধরতে আনন্দ লাগে। দিনব্যাপী আনন্দে গান হই হুল্লোড়ে চলবে এই পলো-বাওয়া উৎসব। বেচেঁ থাকলে আগামীতেও আসবো।’গাজিপুরের কালীগঞ্জ থেকে আসা ৭৪ বছরের বৃদ্ধ আরমান সরকার মাছ শিকারি বলেন, ‘আমি একটি বড় বোয়ালসহ ছোট মাছ পেয়েছি। এতেই আমি খুশি। টাকা দিলেও এই মাছ আমি কিনতে পারবো না। এটা শখের জিনিস। আমি বাড়ি নিয়ে পরিবারকে নিয়ে মজা করে খাবো।’স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘প্রতি বছরই এই বিলে উৎসবমুখর পরিবেশে পলো-বাওয়া উৎসব হয়। এই বিল সবার জন্য উন্মুক্ত। সবাই এখানে সারা বছরই মাছ ধরতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে ‘পলো বাওয়া’ উৎসব

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪