ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাঃগঞ্জে রংমেলার উদ্যোগে   বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)  এর পাট ও ব্লক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদা ইভা
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা শহরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রংমেলা নারী কল্যাণ সংস্থার উদ্যোগে  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক),ঢাকা এর   পাট ও ব্লক বিষয়ে ১২ দিন ব্যাপি  প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হলো।১৩ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় নারায়নগঞ্জ শহরের কলেজ রোড অবস্থিত রংমেলা নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে  এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিসিক নকশা কেন্দ্র এর প্রধান নকশাবিদ মোঃ রাহাত উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন  জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা ও রংমেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা নীলা, পাট ও ব্লক  বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষক আবিদা সুলতানা, ব্লক বিষয়ে দক্ষ প্রশিক্ষক নিশিতা পাল, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার বিসিক এর মাধ্যমে  বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্হা রেখেছেন। আপনারা এই প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমরা আপনাদের সহযোগিতায় রয়েছি। এ সময় প্রশিক্ষণ আয়োজনকারী সংস্থা’র সভাপতি নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা বলেন, আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমাদের সংগঠন বিভিন্ন সময় প্রশিক্ষণের উদ্যোগ নিয়ে থাকে। আমরা চাই প্রশিক্ষণের মধ্য দিয়ে সমাজের সকল শ্রেণীর মানুষ  দক্ষতা তৈরি করে ব্যবসা শুরু করে আর্থিক ভাবে স্বচ্ছল হোক। নারায়ণগঞ্জে এই প্রথম ঢাকা বিসিক আমাদের ডাকে সারা দিয়ে নারায়ণগঞ্জে এসে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এ জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি।এ সময় উদ্যোক্তা,ব্যবসায়ী ও ব্যবসা করতে আগ্রহীদের মধ্যে প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা, রিফা খান, ফারজানা  আক্তার, সাদিয়া আফরিন  তমা , ঝর্ণা বেগম,  সুমি তালুকদার , খাদিজা আক্তার ভাবনা,মাহফুজা আঁখি ,মিঠুন,সুইটি, স্বর্ণালী আক্তার মিম, ডালিয়াসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাঃগঞ্জে রংমেলার উদ্যোগে   বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)  এর পাট ও ব্লক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

নিউজ প্রকাশের সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪