ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এক্সক্যাভেটর চালাল প্রশাসন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর সলিল গ্রামে অবস্থিত দুটি অবৈধ সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে একটির কার্যক্রম সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপরটি সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। একটি কারখানা ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে ধ্বংস করা হয়, অপরটিকে তালাবদ্ধ করে সিলগালা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ মাসুদ এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। সেনাবাহিনীর একটি টিম অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “পরিবেশ সুরক্ষায় জেলাজুড়ে অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের জন্ম দিয়েছে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে কারখানাগুলোর কারণে পরিবেশ দূষণ হচ্ছিল। তারা প্রশাসনের এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এক্সক্যাভেটর চালাল প্রশাসন

নিউজ প্রকাশের সময় : ১০:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫