সংবাদ শিরোনাম ::
নাগরপুরে অসহযোগ আন্দোলনের সমর্থনে উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
- নিউজ প্রকাশের সময় : ০৯:২২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

নাগরপুরে অসহযোগ আন্দোলনের সমর্থনে উপজেলা বিএনপির লিফলেট বিতর
বিএনপি’র অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে নাগরপুরে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ কালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান নেতাকর্মী বৃন্দরা। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সহবতপুর ইউনিয়নের খোরশেদ মার্কেট এলাকায় উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সদস্য মোশাররফ হোসেন মূসা, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
















