
টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনে বাবনাপাড়া তরুণ সমাজের জনপ্রিয় প্রার্থী মো. আল-আমিন হোসেন তুষার টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নাগরপুর উপজেলা নির্বাচন অফিস থেকে উপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল-আমিন হোসেন তুষার এর হাতে আনুষ্ঠানিক টিউবওয়েল প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আরশেদ আলী।নাগরপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড (বাবনাপাড়া) এর উন্নয়নকে আরোও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে মো. আল আমিন হোসেন তুষার বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মানিত ভোটারদের মূল্যবান রায়ের মধ্য দিয়ে টিউবওয়েল মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশা'আল্লাহ।প্রসঙ্গত, তফসিল সূত্র অনুযায়ী, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৯ মার্চ (শনিবার)।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম