
নাগরপুরে ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামি গ্রেফতার
সিপন রানা নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
টাংগাইলের নাগরপুরে ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী দুয়াজানী গ্রামের মুলতানের ছেলে মো: আজিজুল হক;তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ০৫ বছর যাবত পলাতক আসামী দুয়াজানী গ্রামের মোকছেদ আলীর ছেলে আলমগীর হোসেন;প্রতারনা মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রাথুরা গ্রামের মোকছেদ আলীর ছেলে মো: আরফান আলী;পারিবারিক মামলায় বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী দুয়াজানী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো: সুমন মিয়া
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, মাদক, প্রতারণা সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে ঢাকা,গাজীপুর
সাভার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে।আজ আসামিদের টাংগাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম